ভারতীয় সমাজে দেবাদিদেব মহেশ্বর লিঙ্গরূপে পূজিত হয়ে আসছেন মহা অতীতকাল থেকে। এই গ্রন্থে তারই ইতিহাস ও বিজ্ঞাননির্ভর সন্ধান। শিব সরল, অনাড়ম্বর, উপচারহীন, স্পর্শদোষরহিত, আচণ্ডালের দেবতা। তিনি গাঁজাখোর, ভূতপ্রেত পরিবৃত শ্মশানচারী। অন্য দেবতার সঙ্গে শিবের এই প্রকৃতিগত তফাৎ যে বিবিধ সামাজিক দৃষ্টিকোণের ইঙ্গিত দেয়— তার আলোচনা আছে এই বইতে। আছে জ্যোতির্লিঙ্গের ব্যাখ্যা। তার প্রাচীন ইতিবৃত্ত এবং গবেষণাধর্মী বিশ্লেষণ। এ ছাড়া শিবের ভস্ম, জটা, বাঘছাল, চন্দ্র, সর্প, রুদ্রাক্ষ, সিদ্ধি, গাঁজা প্রভৃতি। উপকরণ নিয়েও ব্যাখ্যা করেছেন লেখক। এই গ্রন্থ শিবের আদিরূপ রুদ্র থেকে বর্তমানের ভোলেবাবা পর্যন্ত এক ধারাবাহিক আলোচনায় ঋদ্ধ। শুধুমাত্র ধর্মীয় বা সামাজিক ব্যাখ্যাই নয়, এই গ্রন্থকে সমৃদ্ধ করেছে সারা ভারত জুড়ে ছড়িয়ে থাকা শিবলিঙ্গের বহুবর্ণ বিচিত্র ছবি। ছবির সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে শিবলিঙ্গের প্রকারভেদ। এবং সবশেষে এই গ্রন্থকে সম্পূর্ণতা দিয়েছে লিঙ্গপূজনের উদ্দেশ্য ও ফলাফল নিয়ে গভীর শাস্ত্রালোচনা।
BIBARTANER DHARAY SHIB O SHIBLINGA || ASHOK ROY || বিবর্তনের ধারায় শিব ও শিবলিঙ্গ || অশোক রায়
Original price was: ₹600.₹480Current price is: ₹480.
20% off
You save ₹120
Inclusive of all taxes
এই গ্রন্থ শিবের আদিরূপ রুদ্র থেকে বর্তমানের ভোলেবাবা পর্যন্ত এক ধারাবাহিক আলোচনায় ঋদ্ধ।
Check estimated delivery
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
1 review for BIBARTANER DHARAY SHIB O SHIBLINGA || ASHOK ROY || বিবর্তনের ধারায় শিব ও শিবলিঙ্গ || অশোক রায়
Only logged in customers who have purchased this product may leave a review.











– Shilpi Chatterjee (verified owner)
Rated 5 out of 5 stars