Frequently bought together

Biloybindu || Ayan Raha || বিলয়বিন্দু || অয়ন রাহা The African Horror : Akalgoli || Ayan Raha || দি আফ্রিকান হরর : আকালগোলি || অয়ন রাহা Raktopalash|| Saswata Dhar|| রক্তপলাশ || শাশ্বত ধর ||
Total price: ₹778

তথ্যপ্রযুক্তি বিশারদ সুন্দরী তরুণী মনামি চাকরিসূত্রে উপস্থিত হয় এমন এক শহরে, যার গাঁটছড়া বাঁধা কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গলের সঙ্গে। ঘটনাচক্রে ওর হাতে আসে এক রহস্যময় ভিন্টেজ ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় বিশ্বের নানা প্রান্তে ঘটা কিছু অন্তর্ধান রহস্যের রোমহর্ষক কেস হিস্ট্রি। মিল একটাই, প্রতিটা কেসই অমীমাংসিত। ইন্টারপোল থেকে এফ.বি.আই, বিশ্বের তাবড় গোয়েন্দা সংস্থা তদন্ত শেষে লিখতে বাধ্য হয়েছে ‘অনির্ধারিত’ বা
‘অসংজ্ঞায়িত’র মতো শব্দগুলো। কেন? ব্যাখ্যাতীত সেই ঘটনাগুলোর
গিঁট ছাড়াতে গিয়ে মনামি ডুবে যায় বিভ্রান্তির অতলে।

ক্রমশ পাতাললোকে লুকিয়ে থাকা এক আঁধার নগরী আত্মপ্রকাশ করে ঝাঁ চকচকে শহুরে খোলস ত্যাগ করে। আবির্ভাব ঘটে কিছু ধূসর চরিত্রের।
মুখ আর মুখোশের দ্বন্দ্বে ধীরে ধীরে মনামি জড়িয়ে যায়
এমনই এক চক্রান্তের চক্রব্যূহে যা তার অস্তিত্বই করে তোলে বিপন্ন। দৃশ্যমানতার ওপারে থাকা সেই প্রহেলিকার গল্পই বিলয়বিন্দু।

Weight 0.6 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New
4.0 1 rating
  • 5 ★0%
  • 4 ★100%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

2 reviews for Biloybindu || Ayan Raha || বিলয়বিন্দু || অয়ন রাহা

  1. – Apratim Roy

    Good one

  2. – Adhir Kumar Mondal (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →