বিষয় নির্বাচনে বিশ্বসাহিত্য কমিক্ স ২ এবার বহুমুখী। অ্যাডভেঞ্চার, বিজ্ঞান, ব্যঙ্গ, কৌতুক ও ফ্যান্টাসির সঙ্গে বাংলার মাটির গল্প। মার্ক টোয়েন, জুল ভের্ন, এইচ. জি. ওয়েলস এবং এডমন্ড হ্যামিলটনের সঙ্গী হলেন আমাদের বিভূতিভূষণ।
সাতটি সুদীর্ঘ গ্রাফিক নভেল আছে সংকলনটিতে। কল্পবিজ্ঞানের পাশে আজগুবি সংস্কার, হাস্যরসের অন্তরালে তীব্র তির্যক, বিজ্ঞান ও প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখায় বল্গাহীন অহংকার। উপন্যাসের অন্তর্নিহিত ইঙ্গিত অল্প কথায় তুলে ধরা হয়েছে পরিচিতির পাতায়।
স্বর্গত অনিল কর্মকারের সহজ, সাবলীল সংলাপ অনেকগুলি কমিক্েসর শ্রীবৃদ্ধি করেছে। অভিজ্ঞ কমিক্ স শিল্পী গৌতম কর্মকারের হারিয়ে যাওয়া মূল্যবান কিছু কাজ নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম




















– Sudip Roy (verified owner)
Rated 5 out of 5 stars
– Devdip Mal (verified owner)
Rated 5 out of 5 stars