জুল ভের্ন, কোনান ডয়েল, এইচ জি ওয়েলস ও আলেকজান্দর বেলায়েভ_ চার বিশ্ববরেণ্য সাহিত্যিকের পাঁচটি সর্বকালীন উপন্যাস ভিন্ন আঙ্গিকে সংকলিত হল। সরাসরি অনুবাদ বা অলংকরণ নয়, কমিক্স সাহিত্য তথা গ্ৰাফিক নভেল। কলমের পরিবর্তে তুলি।
সিনেমার মতো এখানেও প্রথমে চিত্রনাট্য ও সংলাপ লেখা হয়, তারপর লেখকের বর্ণনা অনুসারে আঁকা হয় ছবি। গুরুত্ব অনুসারে অনেক ঘটনা, উপঘটনা বাদ পড়ে যায়। যেকোনো রূপান্তর বা ট্রান্সফরমেশনের সময় সংযোজন ও বিয়োজন অনিবার্য। সজ্ঞানে পাঠকেরা বিষয়টি মেনে নেন।
গ্ৰাফিক নভেল দুটি দিক তৃপ্তি দিতে পারে_ এক সাহিত্যে, অন্যটি চিত্রশিল্পে। কমিক্স সাহিত্যপাঠ ক্ষুণ্ণ করার জন্য নয়, অল্প সময়ে মূল সৃষ্টির নির্যাস অনুভব করা। অনেক সময় এই ধরনের কাজ পাঠককে মূল উপন্যাস পড়ে দেখার আগ্রহ বাড়ায়।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম















– Devdip Mal (verified owner)
Rated 5 out of 5 stars
– Ajij Mondal (verified owner)
Rated 4 out of 5 stars