খুনি যেখানে নিজে থেকে এসে আত্মসমর্পন করল, সেখানে কেন একটাও সাক্ষ্য-প্রমাণ খুঁজে পাওয়া গেল না? আর কেনই বা বারবার ঘুরে ফিরে আসতে লাগল অতীতের এক ভয়াবহ ঘটনার উল্লেখ। সে কি পাগল? পাগল হলে এত হিমশীতল মস্তিষ্কের অধিকারী সে হয় কী করে? সে যেন আগে থেকেই জানে একটু বাদে কী ঘটতে চলেছে। ঠিক যেন দাবার বোর্ড সাজিয়ে বসেছে সে। একটা চাল এদিক ওদিক হলেই কিস্তিমাত…
Capsicum O Rosogolla || Abhik Dutta || ক্যাপসিকাম ও রসগোল্লা || অভীক দত্ত
3.5 4 ratingsOriginal price was: ₹250.₹188Current price is: ₹188.
একটা খুন। একজন খুনি। দু’জন মনোরোগ বিশেষজ্ঞ। তিনজন দুঁদে পুলিশ অফিসার।
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
Customers say
Readers have mixed opinions about this book. Some reviews raise concerns about the story, writing and binding & cover.
Tap a topic to see the reviews that mention it
Summarised from 3 customer reviews
5 reviews for Capsicum O Rosogolla || Abhik Dutta || ক্যাপসিকাম ও রসগোল্লা || অভীক দত্ত
Only logged in customers who have purchased this product may leave a review.























– Supratim Roy
অভীক দত্ত মহাশয়ের লেখা আমি আগে কখনো পড়িনি। তাই এই গল্পের মাধ্যমেই ওনার লেখার সাথে আমার প্রথম পরিচয় হল। সোশ্যাল মিডিয়া থেকে বইটির ব্যাপারে জানতে পারি, বইটির অদ্ভুত নাম ও প্রচ্ছদ দেখে আমি বইটি পড়তে উৎসুক হই। যদিও ব্যক্তিগতভাবে AI জেনারেটেড ছবি আমার পছন্দ নয়, কেমন যেন প্রাণহীন মনে হয়। যাই হোক, গল্পের বিষয়বস্তুতে আসা যাক। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার বা সাসপেন্স থ্রিলার ধর্মী উপন্যাসিকা। ভেতরে একটিও অলংকরণ পেলাম না দেখে কিঞ্চিৎ হতাশ হলাম। লেখক গল্পটিতে বর্তমান সময়ে পাল্টে যাওয়া অপরাধের ধরন, অপরাধ প্রবণতা মনস্তত্ত্বের আঙ্গিকে তুলে ধরতে চেয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন গল্পটি পড়তে গিয়ে কোথাও কোথাও গা ঘিনঘিন করে উঠতে পারে।
গল্পটি উত্তরবঙ্গের একটি শান্ত, ছোট্ট শহরকে কেন্দ্র করে। আছে তিন পুলিশ অফিসার, দুই মনোবিদ, এবং আমাদের সাইকো ছেলেটি। কোন টাইম লাইনে লেখা? জানা যায় না। তবে ধরে নেব বর্তমান সময়তেই। হঠাৎ একরাতে ছেলেটি কনফেশন করতে আসে পুলিশ স্টেশনে, তারপর শুরু হয় একাধিক বিপর্যয়। একের পর এক ঘটনায় অতীতের অন্ধকার থেকে উঠে আসতে থাকে লুকিয়ে রাখা ইতিহাস, মুখোশের আড়াল থেকে বেড়িয়ে আসে কদর্য রূপ। মানসিক অসুস্থতা নাকি প্রতিশোধ স্পৃহা? স্বীকারোক্তি নাকি তুখোড় দাবার চাল? একাধিক প্রশ্ন জাগে। যদিও শেষ পর্যন্ত কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে যায়, কেন হয় কীজন্য হয় বোঝা যায় না। সেটি গল্পের সার্থকতা কিনা জানিনা। শেষটা অগোছালো। ব্যক্তিগতভাবে গল্পটি অতটি মনে ধরে নি, আমি একটু নিরাশই হয়েছি। গল্পের বীভৎসতায় আমার গা ঘিন ঘিন করে ওঠে নি, চেয়েছিলাম হোক। রহস্যের বুনন রয়েছে কিন্তু সেটা ক্ষুরধার নয়। বাক্যালাপ যথেষ্ট দুর্বল, ইন্টারোগেশন এমন হয় না। সাথে একাধিক প্লট হোল রয়েছে। উকিল সুনির্মলের গল্পে কি অনুদান বোঝা গেল না, উনি না থাকলেও কিছু পরিবর্তন হত না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এমন থ্রিলারের ক্ষেত্রে কিছু ফ্যাক্ট সঠিক রাখা জরুরী, তবে সেটা আরও বাস্তবসম্মত বলে মনে হয় এবং আরও পাঠোপযোগী হয়ে ওঠে। গল্পটি আসলে ২০২২ সালে লেখা, গল্পটির প্রেক্ষাপট ও পড়ার পর প্রতিলিপি ওয়েবসাইট দেখে তাই মনে হল। ক্যাপসিকাম ও রসগোল্লা দিয়ে নুডলের এই ঝাল-মিষ্টি ডিসটি আর একটু জাল দিলে হয়তো সুস্বাদু হতে পারতো।
– Anonymous (verified owner)
The Story is not good enough..Many missing links..
– Ayendrila Mitra (verified owner)
Rated 5 out of 5 stars
– MAMPI CHAUDHURI (verified owner)
Rated 5 out of 5 stars
– Supratim Ghosh (verified owner)
Good and interesting one.