এই বইয়ের লেখক মনে করেন এই যে প্রবাহমান আধুনিককালের বাংলা কবিতা, তা চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। স্তম্ভগুলি : রায়গুণাকর ভারতচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর,জীবনানন্দ দাশ। অর্থাৎ তিনি মনে করেন, ভারতচন্দ্রের কবিতাতেই বাংলাকবিতার আধুনিক যুগেরসূচনা, মাইকেল দিয়েছেন বাংলা কবিতায় ইউরোপের স্পর্শ। ২০১২-য় ছিল ভারতচন্দ্রের ত্রিশতবর্ষ।এই বই ‘এ কথা সে কথা’-র প্রথম লেখাটি ভারতচন্দ্রকে শ্রদ্ধাজ্ঞাপন করে। ভারতচন্দ্র থেকে আবিদ আজাদ, বেশ কয়েকজন সেকাল একালের কবিকে নিয়ে গদ‍্যের এই বইখানিতে রয়েছে কবিতা বিষয়ে বেশকিছু লেখা, আত্মকথন, স্মৃতিচারণাও। প্রকৃতার্থেই এই বই এ কথা সে কথায় ভরপুর। গদ‍্যের বই হলেও এই বইয়ের স্নায়ুসকলে, রক্তনালিকাগুলিতে  বইছে কবিতা, কবিতাই দপদপ করছে এই গ্রন্থের হৃদপিন্ডে। পাঠকপাঠিকাসকল,এই বইয়ের লেখক চাইছেন আপনাদের মুখোমুখি বসে এ কথা সে কথা বকবক করতে।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
E Katha Se Katha || Mridul Dasgupta || এ কথা সে কথা || মৃদুল দাশগুপ্ত
Original price was: ₹300.Current price is: ₹270.

Only 5 left in stock