২০২৩ সালে কমিকস শিল্পী তুষার চ্যাটার্জ্জী সৃষ্ট বাংলার প্রথম কমিকসের গোয়েন্দা নিশীথ রােয়র যাবতীয় চিত্রকাহিনি নিয়ে ‘বুক ফার্ম’ থেকে প্রকাশিত হয় ‘গোয়েন্দা নিশীথ রায় সমগ্র’। সেটাই ছিল ‘বুক ফার্ম’ থেকে প্রকাশিত তুষার চ্যাটার্জ্জীর প্রথম একক কমিকস সংকলন।
কিন্তু গোয়েন্দা নিশীথ রায়ের কমিকসের বাইরেও তুষার চ্যাটার্জ্জী সৃষ্টি করেছেন আরও অনেক ভিন্নধর্মী কমিকস। সেইসব রকমারি স্বাদের কমিকসের মধ্যে থেকে সিংহভাগ সাদা-কালো কমিকস নিয়ে দ্বিতীয়বােরর মতো ‘বুক ফার্ম’ থেকে হাজির হল তুষার চ্যাটার্জ্জীর ‘হারানো কমিকস’ সংকলন।
কমিকস যে শুধুই ছোটোদের জন্য, সেই ধারণায় কুঠারাঘাত করেছিলেন শিল্পী তুষার চ্যাটার্জ্জী ওরফে তু. কা. চ. (তুষার কান্তি চট্টোপাধ্যায়)। তিনি ছোটোদের জন্য গোয়েন্দা নিশীথ রায়ের রহস্য রোমাঞ্চ কমিকসের পাশাপাশি বড়োদের উপযোগী ঐতিহাসিক কমিকসও সমান দক্ষতায় অলংকরণ করেছিলেন। তুষার চ্যাটার্জ্জীর ঐতিহাসিক কমিকসগুলিতে রয়েছে রহস্য, রোমাঞ্চ, ব্যাভিচার, অস্ত্রের ঝনঝনানি, ঘোড়ার খুরের শব্দ, কামুক নারীেদহ ও প্রেম। বড়োদের উপযোগী ঐতিহাসিক কমিকস কাহিনি নির্মানে তিনি এক উল্লেখযোগ্য নাম ও বিরল দৃষ্টান্তের অনন্য নিদর্শন। প্রাপ্তবয়স্কদের উপযোগী কমিকসের পাশাপাশি শিশুতোষ কমিকসও এই শিল্পীর তুিলর টানে সমানভাবে সৃষ্টি হয়েছে, যা এক বিরল ঘটনা। তাঁর বৈচিত্র্যময় কমিকসের যাত্রাপথ বাংলা কমিকসের এক দুর্দান্ত অধ্যায়।
‘হারানো কমিকস’ সংকলনে থাকছে নয়টি ভিন্ন স্বাদের চিত্রকাহিনি— ‘খুনী কে?’, ‘প্রকৃিতর প্রতিশোধ’, ‘মহম্মদ জল্লাদ’, ‘আশ্চর্য’, ‘ঝিলম নদীর তীরে’, ‘হত্যাকারী’, ‘গাবলু ও গুণ্ডা হাতী’, ‘হাসির রাজা গোপাল ভাঁড় ও ‘লঙ্কা কাণ্ড’।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম









– Debartha Roy (verified owner)
Too expensive
– RIK CHAKRABORTY (verified owner)
Rated 5 out of 5 stars
– Atreyee Das (verified owner)
Rated 5 out of 5 stars
– Atreyee Das (verified owner)
Rated 5 out of 5 stars
– Rajarshi Mukherjee (verified owner)
দারুন বই