‘বিশ্বসাহিত্য কমিকস ৩’ ছয়টি সুবিখ্যাত গল্প উপন্যাসের চিত্রসম্ভার। বিষয়বৈচিত্র্যে এবারের সংকলনটি অনন্য। গহন অরণ্যে হস্তিযূথের তাণ্ডব, উল্কার পিঠে মহাজাগতিক অভিযান, প্রশান্ত মহাসাগরের বুকে নির্জন দ্বীপে বেঁচে থাকার লড়াই, সঙ্গে ভবিষ্যত পৃথিবীর দুঃস্বপ্নময় চালচিত্র। আছে বাস্তবের আগুনে দগ্ধ এক অখ্যাত কর্মীর করুণ জীবনকথা। দুই মলাটের অভ্যন্তরে তুলির ছন্দে সেজে উঠেছে বিশ্ববরেণ্য সাহিত্য কীর্তিগুলি। দুই যুগ ধরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত গৌতম কর্মকারের হারিয়ে যাওয়া সৃষ্টিগুলি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পেরে আমারা খুশি।
বর্ষীয়ান শিল্পী গৌতম কর্মকার পেশায় চিকিৎসক, দীর্ঘ পঞ্চাশ বছর কমিকস নিয়ে কাজ করে চলেছেন। তাঁর অসংখ্য কাজ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম













– Sourav Sengupta (verified owner)
Rated 5 out of 5 stars
– Devdip Mal (verified owner)
Rated 5 out of 5 stars
– Abir Majumder (verified owner)
Rated 5 out of 5 stars
– Sarthak Banerjee (verified owner)
Rated 5 out of 5 stars
– PINAKI KARMAKAR (verified owner)
Rated 5 out of 5 stars