হিমালয় শুধু তুষারশুভ্র শিখর আর অপরূপ প্রকৃতির বিস্ময় নায়, এ যেন দেবদেবীর এক অনন্ত আবাসভূমি। তুষারশুভ্র শিখর, দুর্গম গিরিপথ, খরজেতা নদী আর গভীর অরণ্যের আড়ালে লুকিয়ে রয়েছে কত শত দেবীপীঠ, কত অজানা ইতিহাস, কিংবদন্তি, পুরাণের কাহিনি। কোনওটির আড়ালে শতাব্দীপ্রাচীন কিংবদন্তি, আবার কোথাও দেশী মাহায়্য প্রবাহমান স্থানীয় মানুষের বিশ্বাস ও লোককথায়। কোথাও দেবী পাহাড়ের রক্ষাকর্মী, কোথাও তিনি ঘরের মেয়ে, আবার কোথাও ভক্তের শেষ আশ্রয়। হিমাচল থেকে উত্তরাখণ্ড, নেপাল থেকে পশ্চিমবঙ্গ, পাহাড়ের পথে পথে সেই দেবীদের সন্ধানেই এক অনন্য যাত্রা। এই যাত্রায় একদিকে যেমন রয়েছে বৈষ্ণদেবী সহ হিমালয়ের নয় দেবী যাত্রা, অন্যদিকে রয়েছে গারোয়াল হিমালয়ের গঙ্গোত্রী-যমুনোত্রী যাত্রা। উত্তরাখণ্ডের গাড়োয়াল-কুমায়ূনের নানা দেবী মন্দির থেকে নেপালের নানা দেশী মন্দির সবই এই বইয়ের সম্পদ। হিমালয়ের বিচিত্র দেবীদের ঘিরে নানা কিংবদন্তি। কোনও দেবীকে স্থানচ্যুত করলে নেমে আসে কেদারনাথের ভয়ংকর বিপারি আবার কোনও দেবীর গায়ে যাম সৃষ্টি হলে তৈরি হয় কৈলাশ-মানস সরোবর যাত্রাপথের ভয়াবহ বন্ধ্যা। প্রকৃতির অপার সৌন্দর্য, পুরাণ, লোকবিশ্বাস, ইতিহাস ও ব্যক্তিগত ভ্রমণ-অভিজ্ঞতার মেলবন্ধনে ড. সমুদ্র বসুর ‘হিমালয়ের দেবীদর্শন’ শুধু তীর্থভ্রমণের বিবরণ নয়, হিমালয়ের অন্তরাত্মাকে ছুঁয়ে দেখার এক নিবিড় প্রয়াস। তবে এই বইয়ের সীমানা শুধু দেবী শক্তিদের নিয়ে। পরবর্তীতে দু মলাটে আসবে হিমালয়ের দেবতাদের নিয়ে গল্পগাথা।

Deep Prakashan
A vibrant hub for diverse Bengali creative fiction, historical chronicles, and quality text books.















Reviews
There are no reviews yet.