Frequently bought together

Kobita Samagra 2 || Ranajit Das || কবিতা সমগ্র ২ || রণজিৎ দাশ Kobita Samagra 1 || Ranajit Das || কবিতা সমগ্র ১ || রণজিৎ দাশ Manikbabu : Radha Prasad Gupta || মানিকবাবু : রাধাপ্রসাদ গুপ্ত
Total price: ₹1018

রণজিৎ দাশ এই সময়ের বাংলা কবিতার এক বিস্ময়পুরুষ। বিগত পাঁচটি দশক ধরে তাঁর কবিতার অবিরল সৌন্দর্যে ও উৎকর্ষে বাঙালি পাঠক মোহিত। কাব্য চিন্তার মৌলিকতায় এবং অনুভবের স্বাতন্ত্র্যে তাঁর কবিখ্যাতি ইতিমধ্যেই সুদূর প্রসারিত। বিশেষত তাঁর সকল কাব্যের এক গভীর সহমর্মিতার বোধ আমাদের হৃদয় স্পর্শ করে। কবিতায় প্রেম ও যৌনতার উদ্যাপনে তিনি অদ্বিতীয়। প্যাশনে উদ্বেল তাঁর দুরন্ত কবিমন। আধুনিকতার সংকীর্ণ বিষাদবোধের বিপরীতে তিনি। জীবনের সকল দুঃখ যন্ত্রণাকে ছাপিয়ে মানুষের অদম্য নৃত্য-গীতেই তাঁর কবিতার আস্থা। তিনি যেমন বাংলা কবিতায় নাগরিক চেতনার প্রতিষ্ঠায় অন্যতম পথিকৃত, তেমনই তিনি কবিতার চিরন্তন দার্শনিক অন্বেষণেরও এক অক্লান্ত পথিক। আধুনিক ও ক্লাসিকের এই বিরল সম্মিলনেই তাঁর কবিদৃষ্টি অনন্য। এ কথা বললে অতিশয়োক্তি হবে না যে, বোধে ও মননে রণজিৎ দাশ এক আন্তর্জাতিক মানের কবি।

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed