মূল অসমিয়া থেকে এই প্রথম বাংলা অনুবাদ সাহিত্য আকাদেমি পুরষ্কারপ্রাপ্ত (১৯৮৩) ‘মরচে ধরা তরোয়াল (অসমিয়া: মামরে ধরা তরোয়াল) উপন্যাসটির সঙ্গে আরও দুটি উপন্যাস এই গ্রন্থে সন্নিবিষ্ট করা হয়েছে ‘নগ্ন শহর’ (অসমিয়া: নাঙঠ চহর) এবং ‘বুদ্ধ সাগর ধূসর গেইশা ও মহম্মদ মুসা (অসমিয়া: বুদ্ধসাগর ধূসর গাইসা আরু মহম্মদ মুছা)।
প্রথম উপন্যাস ‘মরচে ধরা তরোয়াল’। পটভূমি উত্তর প্রদেশের রায়বেরেলি। সেখানে সাই নদীর উপর এ্যাকুয়িডাক্ট নির্মাণের চাক্ষুষ অভিজ্ঞতার ভিত্তিতে রচিত এই উপন্যাসটিতে প্রতিফলিত হয়েছে শ্রমিক ও হরিজন সম্প্রদায়ের মানুষের প্রতি সমাজের অবহেলা শোষণ ও বঞ্চনার কাহিনি। উদ্ঘাটিত হয়েছে তথাকথিত ট্রেড ইউনিয়নগুলির নেতাদের প্রকৃত স্বরূপ।
দ্বিতীয় উপন্যাস ‘নগ্ন শহর’। পটভূমি দিল্লি মহানগর। বিষয়বস্তু: শহরের রুক্ষ পরিবেশে হারিয়ে যাওয়া মানবিকতার এক অনন্য অভিজ্ঞতা।
তৃতীয়টি ‘বুদ্ধসাগর ধূসর গেইশা ও মহম্মদ মুসা’ একটি ভ্রমণ উপন্যাস। প্রেক্ষাপট আন্তর্জাতিক- দক্ষিণ পূর্ব এশিয়া ও জাপান। সত্য ও মায়াপ্রপঞ্চের সহাবস্থানের মধ্যে অগ্রসর হয়ে কাহিনিটি শেষে অদ্ভুত এক বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে পড়ছে। প্রতিটি উপন্যাসই নিঃসন্দেহে নিজস্ব অনবদ্য বৈশিষ্ট্যে উজ্জ্বল।









Reviews
There are no reviews yet.