Frequently bought together

Paranormal 3 || Ayan Raha || প্যারানর্মাল ৩ || অয়ন রাহা PARANORMAL 2 || AYAN RAHA || প্যারানর্মাল 2 || অয়ন রাহা Professor Series 1 || Abhigyan Ganguly || প্রফেসর সিরিজ ১ || অভিজ্ঞান গাঙ্গুলী
Total price: ₹899

প্যারানর্মাল ‘হরর সিরিজ’ মানেই স্নায়ুতন্ত্রে ভয়ের স্ফুলিঙ্গ। শিরায় শিরায় উত্তেজনা। এই সিরিজের তিন নম্বর বই ‘প্যারানর্মাল ৩’-এ থাকছে অভিনব প্লটের নানান রোমাঞ্চকর কাহিনি। আটলান্টিকের নির্জন দ্বীপের বাতিঘরে বাঙালি যুবকের রোমহর্ষক অভিযান থেকে গ্রাম বাংলার পিশাচীনির জিঘাংসার গল্প। রয়েছে ‘ছায়া মন’-এর গা-শিরশিরানি উপস্থিতি, মৃত্যুদৃশ্যের ছবি আঁকা স্যাডিস্ট আর্টিস্ট। শূন্য-শহরে বন্দি তরুণ, অপ্রাকৃত আয়নার হত্যালীলার দমবন্ধ সাসপেন্স স্টোরি।এই সিরিজের নতুন সংযোজন ‘হরর ককটেল’— মৃত আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন প্রক্রিয়া ‘নেক্রোম্যান্সি’ থেকে নেট দুনিয়ার হরর সেনসেশান ‘ক্রিপিপাস্তা’— বিষয় বৈচিত্রে ভরপুর। রয়েছে রিয়েল লাইফ হরর নিয়ে অতি জনপ্রিয় বিভাগ ‘হরর বুলেটিন’। এবারে আছে আমেরিকার ভূতুড়ে হোটেল, মেক্সিকোর পুতুল দ্বীপ, গ্রিনবিয়ার কাউন্টির মৃত আত্মার সত্যি কাহিনি— রকমারি হররের এলাহি আয়োজন।প্যারানর্মাল ‘হরর সিরিজ’ ইতিমধ্যেই বাংলার হরর প্রেমী পাঠকদের মন ছুঁয়ে গেছে। রেডিয়ো মির্চির ‘সানডে সাসপেন্স’-এর মতো জনপ্রিয় মাধ্যমে এসেছে এই সিরিজের গল্প ‘সাত রাত কি বাত’ অবলম্বনে অডিয়ো স্টোরি ‘নিশির ডাক’। আপনি যদি বাংলা ভাষায় একটি রোমহর্ষক হরর সিরিজের সন্ধানে থাকেন, আপনার বইয়ের সংগ্রহে অবশ্যই রাখুন প্যারানর্মাল ৩।

Weight 0.5 kg
Language

Publishing Year

ISBN

Pages

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

2 reviews for Paranormal 3 || Ayan Raha || প্যারানর্মাল ৩ || অয়ন রাহা

  1. – Tamal Mandal (verified owner)

    Rated 5 out of 5 stars

  2. – sumanta pal (verified owner)

    Rated 4 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now