Frequently bought together

Paranormal || Ayan Raha || প্যারানর্মাল || অয়ন রাহা PARANORMAL 2 || AYAN RAHA || প্যারানর্মাল 2 || অয়ন রাহা Paranormal 3 || Ayan Raha || প্যারানর্মাল ৩ || অয়ন রাহা
Total price: ₹924

পঞ্চ ইন্দ্রিয়র ওপারেও বিদ্যমান এক অতীন্দ্রিয় জগৎ। তা স্বাভাবিকের অতীত, আমাদের জানা বিজ্ঞান বা প্রকৃতির মধ্যে থেকে তার ব্যাখ্যা করা সম্ভব নয়। কখনো কখনো সেই অতিপ্রাকৃত ছায়াময় জগতের (অ)জীবেরা অধিক্রম করে চলে আসে বাস্তব দুনিয়ায়। গা—শিরশিরে ভয়ের অনুভূতিগুলো মাকড়সার জালের মতোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে মানবমনের অনুভূতিকে। আর ঠিক এখান থেকেই শুরু হয় একের পর এক হাড়—হিমকরা ঘটনাপ্রবাহ, যাকে এককথায় বলা চলে ‘প্যারানর্মাল’!

‘প্যারানর্মাল’ হরর সংকলনে রয়েছে নানা স্বাদের উপন্যাসিকা আর গল্প। যেগুলো সুপারন্যাচারাল, অপার্থিব, অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়, আধিভৌতিক এরকমই বিভিন্ন প্যারানর্মাল জঁর—এর সঙ্গে সম্পৃক্ত। কাহিনিগুলোতে এসেছে জাপানি ফোকলোরের অপজীব, সাইফাই হরর, ক্রিপি আর্টিফ্যাক্ট, হাইব্রিড প্রাণী, ভ্যাম্পায়ার ইত্যাদি হরেক কিসিমের হরর উপাদান।

এই সংকলনের অন্যতম বিশেষ আকর্ষণ ‘হরর বুলেটিন’। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া শিহরন জাগানো কিছু কুখ্যাত রিয়েল লাইফ ঘটনা, তার ব্যাকস্টেজ কাহিনি, ইনভেস্টিগেশন, আর্বান লিজেন্ড ইত্যাদি নিয়ে সাজানো এই ‘হরর বুলেটিন’’ বিভাগটি যেন বাংলার হরর সাহিত্যের একটু ভিন্ন স্বাদের ছেঁায়া।

স্বাদগদ্যে বুনট আতঙ্ক, টান টান থ্রিলার—সাসপেন্স, দমবন্ধ করা পৈশাচিক ঘটনাপ্রবাহের মাঝেমধ্যে আসা হালকা কমেডি রিলিফ এই নিয়েই কাহিনির বুনন। সঙ্গে রয়েছে চোখজোড়ানো ইলাস্ট্রেশন, মনকাড়া হেডপিস আর গ্রাফিক্স।

প্যারানর্মাল রসে আকণ্ঠ নিমজ্জিত হতে চাওয়া হে হররপ্রেমী পাঠকগণ, আপনারা প্রস্তুত তো?

Weight 0.5 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New
4.3 3 ratings
  • 5 ★67%
  • 4 ★0%
  • 3 ★33%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Most readers are happy with this book — 67% rate it 4 stars or more. They especially praise the print & paper. Customers are also happy with the packaging. Opinions are mixed on the story.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 3 customer reviews

4 reviews for Paranormal || Ayan Raha || প্যারানর্মাল || অয়ন রাহা

  1. – Apratim Roy

    Good horror stories

  2. – Parijat Ghosh (verified owner)

    Although some stories are good but I feel this book is overhyped.

  3. – Tridwib Jha (verified owner)

    Godd packaging and also it’s quality is good.

  4. – Tamal Mandal (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now