গত প্রায় দেড়শো বছরে বাংলা ভাষায় দিক্পাল সব সাহিত্যিকরা নানান ধরনের ভৌতিক রচনা লিখেছেন। তাঁদের মধ্যে হেমেন্দ্রকুমার রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে হরিনারায়ণ চট্টোপাধ্যায়, মনোজ সেন, মানবেন্দ্র পাল, মঞ্জিল সেন সকলেই আছেন।
এই গ্রন্থে শুধুমাত্র সেইসব রচনাই রাখা হয়েছে যা কোনো নারী অশরীরীকে কেন্দ্র করে লেখা অর্থাৎ সহজ ভাষায় যাদের আমরা পেত্নি, শাঁকচুন্নি,
ডাইনি ইত্যাদি নামে উল্লেখ করে থাকি।
‘পেত্নি সমগ্র’ হল মহিলা ভূতের গল্প সংকলন।
এই ধরনের কোনো গ্রন্থ বাংলা বইবাজারে আগে কখনো প্রকাশিত হয়েছে কি না জানা নেই।
আর, দ্বিতীয়ত, এই গ্রন্থের বহু রচনা অগ্রন্থিত ও যেগুলো ইতিপূর্বে গ্রন্থিত সেগুলোও কিঞ্চিৎ দুষ্প্রাপ্য কারণ তা এক সময় কোনো-না-কোনো গ্রন্থের অন্তর্ভুক্ত হলেও আজ সেসব গ্রন্থ দীর্ঘদিন ধরে বাজারজাত না-হয়ে রয়েছে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম












– Apratim Roy (verified owner)
Fantastic book
– rajibbarman.cob2000 (verified owner)
সংকলনটির প্রতিটি গল্প বিস্বাদ ও রুচিবোধহীন (মিসেস কুমুদিনী চৌধুরী ও কাশী কবিরাজের গল্প ব্যতিক্রম)। বইটির মূল ধারনাটি (পেত্নি সমগ্র) খুব ভালো কিন্তু গল্প নির্বাচন অত্যন্ত নিম্নমানের।
বইটি পুরো শেষ করাটা পাঠকের দায়িত্ব, এক্ষেত্রে বইটির থেকে কোনো সাহায্য বা উৎসাহ পাবেন – এমন ভুলভাবনা থেকে নিজেকে বিরত রাখবেন বইটি ক্রয় করবার পূর্বে।
– Soumitra Nandi (verified owner)
Rated 5 out of 5 stars
– Santanu Saha (verified owner)
Was looking for this quite a while, first print so hope there is no proof reading error, but so far so good. female ghosts and supernatural beings stories curated for horror fans.