শুধু বুদ্ধি আর মেধা দিয়ে কি অতিপ্রাকৃতর মুখোমুখি হওয়া সম্ভব? কী হয় যদি আপনার চেনা জগতের পর্দা সরিয়ে, আপনার বিশ্বাস-অবিশ্বাস, বিজ্ঞান-অপার্থিব-র সমস্ত ধারণাকে ভেঙেচুরে দিয়ে উঁকি দেয় এক অন্ধকার জগৎ?প্রফেসর অতীন্দ্র ব্যানার্জি আপনাকে বার বার সেই প্রশ্নের সামনেই দাঁড় করাবেন। তিনি আপনার-আমার মতোই সাধারণ মানুষ। তাঁর কোনো বিশেষ ক্ষমতা নেই। শুধু আছে এক সূক্ষ্ম অনুভূতি যা জানান দেয় অতিপ্রাকৃতর উপস্থিতি।মৃত্যুর ওপার থেকে, এক চরম মূল্যে কেউ ফিরিয়ে আনতে চাইছে তার প্রিয় মানুষকে। এক অপার্থিব সত্তা ভুলে গেছে তার প্রকৃত পরিচয়। স্বয়ং মৃত্যুকে ভৃত্য বানিয়েছে এক অপরাধী। প্রাচীন মন্দিরে বন্দি রয়েছে কোনো অপদেবতা। মুক্তি পেয়েছে অশুভ, অতিপ্রাচীন শক্তি। আর, এই সকল ঘটনার মাঝখানে রয়েছেন প্রফেসর। পারবেন তিনি এই অসম যুদ্ধে জয়ী হতে?

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম



















– Arindam Ta (verified owner)
Rated 5 out of 5 stars
– rupdeepm (verified owner)
Khub Sundor ekti Aloukik Boi.
– Soham Gupta (verified owner)
Rated 5 out of 5 stars
– Piyali Haldar (verified owner)
Rated 4 out of 5 stars
– Piyali Haldar (verified owner)
Rated 4 out of 5 stars