‘রহস্য-রোমাঞ্চ’ সাহিত্যের জগতে মঞ্জিল সেন এক কিংবদন্তি নাম। এঁর হাত ধরেই গত শতকের শেষের দিকে বাংলা সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করেন রহস্যভেদী ব্যারিস্টার সদাশিব মিত্র। তুখোড় ক্রিমিনাল ব্যারিস্টার সদাশিব মিত্র অবসর নেওয়ার পর নানান অপরাধমূলক ঘটনার তদন্তের সঙ্গে জড়িয়ে পড়তেন ও শেষপর্যন্ত সেগুলির সমাধান করতেন। সঙ্গে থাকতেন গোয়েন্দা পুলিশের ইনস্পেকটর সমর গুহ। মূলত সমর গুহ-ই কোনো কেসের কূলকিনারা করতে না পারলে তাঁর কাছে ছুটে আসতেন! অবসর সময়ে সদাশিব ডুবে থাকতেন তাঁর বাসাতেই স্থিত লাইব্রেরি-ঘরের নানান গ্রন্থে। অগাধ তাঁর পাণ্ডিত্য; মানুষের মনস্তত্ব বোঝার ক্ষমতা তাঁর অসাধারণ! কেস যতই জটিল হত, ততই তীক্ষ্ণ হয়ে উঠত তাঁর যুক্তি-তর্কের বিস্তার! সেই সদাশিব মিত্রকে নিয়ে লেখা বারোটি হারিয়ে যাওয়া কাহিনি ‘বুক ফার্ম’-এর হাত ধরে প্রায় দু-দশক পর পুনঃপ্রকাশিত হল।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম














– Apratim Roy (verified owner)
Old charm of detective. Classic stories of the 60s-70s.
– Trisha Mukherjee (verified owner)
Rated 5 out of 5 stars
– Devdip Mal (verified owner)
Rated 5 out of 5 stars
– Souradeep Pati (verified owner)
Rated 4 out of 5 stars
– Debanil Bhattacharya (verified owner)
Rated 5 out of 5 stars