Frequently bought together

Snanghar O Ichchhesamuho || SHYAMASHREE BISWAS SENGUPTA || স্নানঘর ও ইচ্ছেসমূহ || শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত Amar Jiban Ranger Tash || Ranjan Bandyopadhyay Nisangatar Shatabarsha || Gabriel Garcia Marquez || Translated BY Tarun Kumar Ghatak || নিঃসঙ্গতার শতবর্ষ || গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
Total price: ₹1178

কল্পনা যখন শব্দের হাত দ্বিধাহীন ধরে আর হেঁটে যায় এলোমেলো কিংবা সহজ-স্বচ্ছন্দ পায়ে, তখনই কি বিগ ব্যাং থিয়োরির মতো, আচমকা এক-আধটা কবিতা উঠে আসে? কাব্যগ্রন্থ পড়ার যেমন কোনও নির্দিষ্ট নিয়ম নেই, তেমনই কবিমনকে পড়তে চাওয়াও বাহুল্য। অবচেতন অথবা স্বপ্নের ভাষায় কেউ কবিতা লিখলে, তার উৎস-প্রেরণা-মর্মমূল ছুঁয়েছেনে দেখতে যাওয়া অর্থহীন! বরং কবিতার কিছু শব্দ সীমাহীন ব্যঞ্জনার আয়োজনে পিঁড়ি পেতে বসলে আলো-আঁধারির গলিঘুঁজিতে চোখ বুজে পথ চলে, আধচেনার স্পর্শ নিতে দিব্যি লাগে। একটা মন-কেমন উপলব্ধি, একটা চিনতে না পারা প্রিয় কষ্ট, একটা কাছের মানুষের স্মৃতিমাখা হারিয়ে যাওয়া রুমাল বহুদিন বাদে পাঞ্জাবির পকেটে খুঁজে পাওয়ার মতো তীব্র সুখ— এ সব নিয়েই কবিতা। শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তর কাব্যগ্রন্থ ‘স্নানঘর ও ইচ্ছেসমূহ’ এই জীবন-কথারই এক অনুপম কবিতা-ভাষ্য। যে সময়ে রিক্ত-ক্লান্ত মানুষ বাড়ি ফেরে, ধুলো উড়িয়ে আস্তানায় ফেরে পোষ্যরা; পাখিরা চিৎকারে গাছ মাথায় তুলে কোটরে ফেরে জাদু বাস্তবতায় আর গাছেরা ফেরে সম্বিতে; সেই অকারণ গোধূলিতে চিঠিরাও কি ফিরে আসে ডাকঘরে? ব্যক্তিগত ভ্রমণ যখন কাহিনি ছাড়িয়েও ছড়িয়ে পড়ে পঙক্তি-বিন্যাসে আর বুনে চলে অলোকসামান্য এক জীবনদর্শন; প্রাচীন তার যাবতীয় প্রাচীনতা নিয়ে ছন্দে-অন্তমিল বা অমিলে এলিয়ে থাকে কাপ্লেটে আর ইচ্ছেরা ঝিম ধরে জল-ঝর্ণায়: তখনই, ঠিক তখনই হয়তো কবিতার জন্ম হয়।

Weight 0.5 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Shyamashree Biswas Sengupta

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now