0 0

Frequently bought together

Upanishad Vol 1 || Swami Lokeswarananda || Pratham Atti Upanishader Shankarvasya Anujai Baykkha Upanishad Vol 2 || Swami Lokeswarananda || Pratham Atti Upanishader Shankarvasya Anujai Baykkha Ekoda Aryaborte || Abhigyan Ganguly || একদা  আর্যাবর্তে || অভিজ্ঞান  গাঙ্গুলী
Total price: ₹1302

চিরন্তন সত্য-উপলব্ধির গত মানবাত্মার গভীরতম মন্ত্রবাণী মহিমময় এবং ঐশ্বর্যময় প্রকাশ ঘটেছে উপনিষদের পরস্পরায়। এই মহান সৃষ্টির আলোকে মানুষ তার অন্তরের দীপশিখাটি জ্বালিয়ে নিয়েছে মনন ও সাধনার ঊষালগ্ন থেকে। ভারতের অধ্যাত্মচিন্তার ইতিহাসে বেদাস্তের স্থান সুউচ্চে। উপনিষদ সম্পর্কে স্বামী বিবেকানন্দ সশ্রদ্ধ মন্তব্য করেছেন। বিভিন্ন প্রসঙ্গে। তাঁর ভাষায়, উপনিষদগুলির মুখ্য উদ্দেশ্য… আমাদের সম্মুখে ভূমার ভাব ও চিত্র উপস্থিত করা।’ অন্যত্র বলছেন, ‘প্রাচীন উপনিষদগুলি অতি উচ্চস্তরের কবিত্বে পূর্ণ। …কবিত্বের মধ্য দিয়া উচ্চতম সত্যসকল জগৎকে দিবার জন্য বিধাতা যেন উপনিষদের ঋষিগণকে সাধারণ মানব হইতে বহু ঊর্ধ্বে কবিরূপে সৃষ্টি করিয়াছিলেন। উপনিষদের প্রকাশসৌন্দর্য সম্পর্কেও স্বামীজী উচ্ছ্বসিত : ….উপনিষদের ভাব ভাষা—সবকিছুরই ভিতর কোন জটিলতা নাই, উহার প্রত্যেকটি কথাই তরবারি ফলকের মতো, হাতুড়ির ঘায়ের মতো সাক্ষাৎভাবে হৃদয়ে আঘাত করে। বিবেকানন্দের কাছে বেদান্ত একই সঙ্গে ‘ধ্যান ও সংগ্রামের বাণীপ্রতিমা। একে তিনি ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন। স্বামী লোকেশ্বরানন্দ ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য, তৈত্তিরীয় এবং শ্বেতাশ্বতর—এই আটটি উপনিষদের অনুপুঙ্খ আলোচনায় স্বামীজীর চিন্তাকে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, তেমনই শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী থেকে চয়ন করেছেন ঔপনিষদিক ব্যঞ্জনা । এই দুই মহাভাবের আশ্রয়ে এবং শঙ্করাচার্যকে অনুসরণ করে সহজ ব্যাখ্যায় ‘উপনিষদ প্রথম ভাগ’ রচিত ।

Weight 0.8 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for Upanishad Vol 1 || Swami Lokeswarananda || Pratham Atti Upanishader Shankarvasya Anujai Baykkha

  1. – Anirban Ghosh

    উপনিষদ বেদের অংশ। যাকে আমরা বেদান্ত বলে জানি। এই বেদান্ত নিয়ে অনেক বিদ্যমান ব্যক্তিরা তাদের মতামত দিয়েছেন, বিভিন্ন শ্লোকের নিজমতে ব্যাখ্যা করেছেন। আমি বিভিন্ন লেখকের উপনিষদের ভাষ্য পড়েছি। তবে মহারাজ এখানে এমনভাবে ব্যাখ্যা করেছেন তার থেকে ভালোভাবে হয়তো আর কোন ব্যাখ্যা হতেই পারে না।

    উপনিষদের তৃতীয় খন্ড (বৃহদারণ্যক উপনিষদ) টি যেন শীঘ্রই উপস্থাপন করা হয় আমাদের সামনে সেই আশায় করবো।।

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Swami Lokeswarananda

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now