‘বারোয়ারি ১২ ইয়ারি’।
মননের গভীর ধারায়, বিষয় বৈভবের দ্যুতিতে অন্তরঙ্গ নাট্য সংকলনে নাট্যের শাখাবিস্তার ঘটেছে। উন্মোচিত হয়েছে বিভিন্ন চরিত্রের আলো-ছায়া, মায়ামুগ্ধ দিক যা কখনও আমোদিত করে, কখনও আলোড়িত হই, আবার কখনও আশঙ্কা ও শিহরণে স্তম্ভিত করে। সময় সমাজ ও দেশকালের নানা চেহারা প্রকটভাবে ফুটে ওঠে দেবল গুহরায়ের নাট্য বুননে।
নানাভাবে, নানাস্তরে নানাবর্ণে প্রবাহিত হয়, ‘বারোয়ারি ১২ ইয়ারি’-র নাট্য সংকলনের নাটকসমূহ। কেবল নাট্যশৈলী নয় পাঠের ক্ষেত্রেও প্রতিটি নাটক যেন অনায়াস আগ্রহে মনোনিবেশ করিয়ে রাখে। দেবল গুহরায়ের নাট্য রচনার প্রকরণে উঠে আসে এমন আশ্চর্য অনুষঙ্গ, এমন বিচিত্র সব চরিত্র, এমন অভূতপূর্ব নাট্য মুহূর্তের অভিনিবেশ যা বিস্মিত ও মুগ্ধতায় ভরিয়ে রাখে। আবেশিত করে।








Reviews
There are no reviews yet.