0 0

Frequently bought together

PARANORMAL 2 || AYAN RAHA || প্যারানর্মাল 2 || অয়ন রাহা Paranormal || Ayan Raha || প্যারানর্মাল || অয়ন রাহা Paranormal 3 || Ayan Raha || প্যারানর্মাল ৩ || অয়ন রাহা
Total price: ₹866

এই সংকলনের পরতে পরতে রয়েছে সাসপেন্স আর হাড়হিম করা ভয়ের বাতাবরণ। অভিনব প্লটে রচিত নানান স্বাদের অপ্রাকৃত গল্প ও উপন্যাসিকাগুলো বিষয়বৈচিত্র্যে ভরপুর। যেমন, কোনো কাহিনিতে এক সুন্দরী ইউটিউবার ভয়ংকর জাপানি উপজীব জিকিনিঙ্কির খপ্পরে পড়ে, আবার কোথাও এক উঠতি লেখক এক অভিশপ্ত জাদু কলমের সন্ধান পায়। কোনো গল্প প্রশ্ন জাগায়_ আধুনিক যুগেও কি আবির্ভাব ঘটতে পারে ব্রহ্মরাক্ষসের? আবার, কোনো গল্পে রয়েছে প্যারালাল ইউনিভার্সে অভিযানের বিস্ময়কর বিবরণ। লৌকিক দেবীর ভয়ানক অভিশাপের অলৌকিক কাহিনির পাশাপাশি রয়েছে রোমহর্ষক ক্রাইম আর হররের ককটেল। কামনা, ঈর্ষা, জিঘাংসা_ তিন রিপুর তাড়নায় কী ঘটে উত্তরবঙ্গের এক পাহাড়ি হোমস্টেতে, এ নিয়ে আছে মার্ডার মিস্ট্রি। অন্যদিকে এক টানটান হরর থ্রিলারে এক পেশাদার খুনি মুখোমুখি হয় এক অপার্থিব অবয়বের। স্বাদু গদ্যে রচিত সবকটা কাহিনিই গতিময়তায় রোমাঞ্চকর হয়ে ওঠে। বইয়ের শেষ অংশে ‘হরর বুলেটিন’ বিভাগটি বাংলার অপ্রাকৃত সাহিত্যে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া নিয়ে আসে। আপনি যদি হরর প্রেমী হন, এবং চান এমন একটা বই পড়তে যার শেষ পাতা ওলটানোর পরও গা-ছমছমে আতঙ্কের রেশ রয়ে যাবে, তাহলে অবশ্যই পড়ে দেখতে পারেন ‘প্যারানর্মাল ২।’

Weight 0.5 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New
4.5 4 ratings
  • 5 ★75%
  • 4 ★0%
  • 3 ★25%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — 75% of ratings are 4 stars or more. They especially praise the story, writing and collector’s value.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 3 customer reviews

5 reviews for PARANORMAL 2 || AYAN RAHA || প্যারানর্মাল 2 || অয়ন রাহা

  1. – Apratim Roy

    Average

  2. – Apratim Roy

    Good one

  3. – সৌরভ চক্রবর্তী

    হরর জনারটা আমাকে খুব টানে। প্যারানর্মাল হরর সিরিজের প্রথম বইটা আগেই কিনেছিলাম। বেশ অন্যরকম হররের স্বাদ। দুর্দান্ত লেগেছিল। তাই পরের বইটাও কিনে ফেললাম।

    গতবারের মতো প্যারানর্মাল টু-র কভারটাও রীতিমতো গা ছমছমে হয়েছে। এবারে রয়েছে সাতখানা অরিজিনাল স্টোরি, আর পাঁচটা রিয়েল লাইফ স্টোরি।

    এই বইয়ের কাহিনীগুলো রীতিমতো ভয় ধরানো। বেশ টেনশন হচ্ছিল পড়তে পড়তে। আগের বইতে জাপানি উপকথার রুকুরোকুবি ছিল, আমার খুব ভালো লাগল এবারও লেখক সেরকম একটা উপন্যাসিকা রেখেছেন। হররিনা নামে। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। বাকি কাহিনীগুলোও বেশ গা শিরশিরানি ধরানো। আর বুক ফার্মের বইয়ের কোয়ালিটি এ ক্লাস।

    সব মিলিয়ে এই হরর সিরিজটা অবশ্যই সংগ্রহ করতে পারেন।

  4. – Arijit Saha ray (verified owner)

    Rated 5 out of 5 stars

  5. – Tamal Mandal (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Ayan Raha

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now